মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে তিন বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

Reporter Name / ২৮১ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১:১১ অপরাহ্ন

মো.হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুম্বাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাওহা ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্র মতে, পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনকৃত উপজেলার এ তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নবনির্মিত  ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। উদ্বোধনকৃত এ তিনটি ভবনের ব্যয় হয়েছে ২ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব , উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন  , বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin