সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলটি গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায়, মেসার্স তাসনিম ফিলিং স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে আসা একটি সিএনজির সঙ্গে গৌরীপুর থেকে ময়মনসিংহগামী আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে একটি সিএনজি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মারা যান। এ সময় উভয় সিএনজির যাত্রীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার ফলে কিছু সময়ের জন্য মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়লেও যান চলাচল স্বাভাবিক ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দুটি সিএনজি রাস্তার পাশ থেকে সরিয়ে নেয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin