সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমগীর মাহমুদ আলম এর”কলম গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য আলোচনা সভা ও ইফতার গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি বৃহত্তর জনগোষ্ঠী নারী সমাজকে বঞ্চিত রেখে কোন উন্নয়ন সম্ভব নয় : সাংবাদিক নুরুল আমিন ইমাম হোসেন হত্যার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’হতে হবে-প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সুনামগঞ্জে২০ লাখ টাকা চাঁদা চাওয়ায়”এলাকাবাসীর মানববন্ধন ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’হতে হবে-প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর :
আগামীতে ন্যায় বিচার,সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার,,এই প্রতিবাদ্যকে সামনে রেখে
ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেছেন, নারী নির্যাতনের বিরুদ্ধে গৌরীপুরে ‘জিরো টলারেন্স’ নীতি থাকতে হবে। সমাজের সকলকে নারী নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে  দুপুর ১২ টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়। এর আগে এক বর্ণাঢ্য র্র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা চত্বরে শেষ হয়।
প্রধান অতিথি হিসাবে
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, “নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। গৌরীপুরে নারী নির্যাতনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না—এখানে জিরো টলারেন্স ঘোষনা করা হলো।” এই কর্মসুচী নিয়ে কাজ করার জন্য গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান কে নির্দ্দেশ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসুম ও শিক্ষিকা নূপুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা বেগম।
এসময় আরও বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষিকা নাদিরা জ্জামান পান্না, ক্রিয়েটিভ মহিলা সমিতির সদস্যসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নারী উন্নয়ন, সমতা ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পরে অনুষ্ঠানে পুরস্কার বিতরন করা হয়।
দিবস পালন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে গৌরীপুর হারুণ পার্কে ক্রিয়েটিভ মহিলা সমিতির উদ্যোগে বৃক্ষ রোপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin