সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের  সমাপনী ও পুরষ্কার বিতরণ

Reporter Name / ৪৬৯ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রতিপাদ্য নিয়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাপনী দিনে প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন,  বিজ্ঞান সপ্তাহে সকল শিক্ষার্থীদের  মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে ।
সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিভিন্ন দপ্তর প্রধানগণ, স্কুল কলেজের শিক্ষকগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাধ্যমিক পর্যায়ে প্রকল্প হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গিধাউষা হাসান আলী উচ্চ বিদ্যালয় ও রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে টেকনিকাল স্কুল এন্ড কলেজ, সরকারী কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রকল্পসমূহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin