শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে ভোট জালিয়াতি কারচুপি ও ব্যালট ছিনতাই এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন”সোমনাথ

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৯:১৯ পূর্বাহ্ন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) ময়মনসিংহ ৩ গৌরীপুরে স্থগিত কেন্দ্রসহ ৮ টিপ কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি করেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বাতিল করা হয়েছে ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল। তবে ভোট জালিয়াতি,কারচুপি ও ব্যালট ছিনতাই এর প্রতিবাদে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ৮ টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। জানা গেছে, এই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাঠে ছিলেন নৌকা ও স্বতন্ত্র দুইজন প্রার্থী। নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা (স্বতন্ত্র প্রার্থী) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনে ৯২ টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ভোটের হিসাবে সোমনাথ সাহা থেকে ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন পপি। ৯১ টি কেন্দ্রে নৌকার প্রার্থী পপি পান ৫৩ হাজার ১৯৬ ও স্বতন্ত্র প্রার্থী পান ৫২ হাজার ২২১ ভোট। স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা অভিযোগ করেন, সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হলে সুষ্ঠুভাবেই সবকিছু চলছিল। কিন্তু বেলা ১১ টার পর ওই কেন্দ্র দখলে নেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তাঁর সমর্থকরা ব্যালট পেপারে নৌকার সিল মারতে থাকে। এক পর্যায়ে তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। এ সময় এজেন্টরা

বাঁধা দিলে তাদের মারধর করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন ,গৌরীপুরে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ,হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাওহা নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শহিদ মধূসুদন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রউজ বিদ্যানিকেতন কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য সহকারী রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি। এসব কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিলমারা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ভোট জালিয়াতির ছবি ও ভিডিও তার হাতে রয়েছে। তিনি আটটি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচন চান। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন গৌরীপুরের শুধু একটি কেন্দ্রে (ভালুকাপুর) ব্যালট ছিনতাইয়ের অভিযোগ পাওয়ায় ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। এ ছাড়া অন্য কোনো কেন্দ্রে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin