শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে মাধ্যমিক বিদ্যালয়ে অর্থ আদায়ের অভিযোগ

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ৭ জুন, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর
শিক্ষার্থীদের নিকট থেকে প্রথম সাময়িক পরীক্ষার ফিসের সঙ্গে আরোো অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ে।
 বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।  শিক্ষার্থীদের নিকট থেকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে এ টাকা আদায় করা হয়েছে। কাউকে কোনো ছাড় দিচ্ছেন না। জানান ক্ষুব্দ অভিভাবকরা।
বুধবার ৭ জুন বিকালে  সত্যতা যাছাইয়ের জন্য সরজমিন গেলে এ অভিযোগেন সত্যতা মিলে।
৮ম শ্রেণির শিক্ষার্থী ফাহিম ইসলাম সিয়াম, সানিমুল ইসলাম, রেদোয়ান আহমেদ জনি ও মাসুদ মিয়া জানান, আমাদের  প্রত্যেককের কাছ থেকে উন্নয়ন ফিস ৫শ টাকা, সেশন চার্জ ৫শ টাকা, বেতন ৬শ টাকা, পরীক্ষার ফিস ৪শ টাকা ও আইসিটি বিভাগের চার্জ ৫শ টাকা মোট ২হাজার ৫শ টাকা করে আদায় করা হচ্ছে। আরেক শিক্ষার্থী জানান, দু’চার জন্য এখন কিছু বাকী রেখে প্রবেশপত্র নিতে পারলেও এটা পরে দিয়ে দিতে হবে। এ বিদ্যালয়ে কাউকে মওকুফ করা হয় না। ৮ম শ্রেণির অভিভাবক জানান, আমি শ্রেণি শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছি, তারপরেই কোনো ফিস ছাড় দেননি।
শিক্ষার্থীদের নিকট থেকে আইসিটি খাতে ৫শ ও উন্নয়ন খাতে ৫শসহ প্রথম সাময়িক পরীক্ষার ফিসের সঙ্গে অতিরিক্ত ফিস গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন ৮ম শ্রেণির শ্রেণি শিক্ষক মো. ফারুক আহমদ।
আমি আমার সিদ্ধান্তে তো শিক্ষার্থীদের নিকট থেকে ফিস আদায় করছি না।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৫শ টাকা ও আইসিটি খাতে ৫শ টাকা ফিস ধার্য্য করা হয়েছে। তবে সবাইতো আর দেয় না! এই তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক।
ফিস কি ভাবে আদায় করা হচ্ছে সেটা প্রধান শিক্ষককের সাথে দেখা করে বুঝতে হবে। এই বিষয়ে এই মহুত্বে কোন তথ্য দিতে পারচি না।
মো. আব্দুল মান্নান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন।
অতিরিক্ত ফিস আদায়ের কোন অভিযোগ পেলে তদন্ত কমিটির মাধ্যমে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin