প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ২:৩৩ পি.এম
গৌরীপুরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ, গৌরীপুর শাখা।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী দুপুর ২টায় বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। তাদের দাবি অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.