মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ১১বছর পর

Reporter Name / ৪৪৬ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১১ বছর পর উপজেলার এই রাজনৈতিক সংগঠনটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পেল।
গত ১৩ মে জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার রাতে কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের নেতা-কর্মীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
১০১ সদস্যের উপজেলা বিএনপির নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হক। এ কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে, পৌর বিএনপির ৯৫ সদস্যের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আলী আকবর আনিস এবং সদস্যসচিব হয়েছেন সুজিত কুমার দাস। এ কমিটিতেও ২৩ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘সকল পক্ষকে সমন্বয় করে কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করছি, নতুন এই কমিটির মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে এবং অতীতের বিভাজন ভুলে সবাই একসঙ্গে কাজ করবে।’
দীর্ঘদিন পর গঠিত এই কমিটি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin