বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫ প্রার্থী

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবিরঃ
ময়মনসিংহের গৌরীপুর ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মনোনয়ন পত্র দাখিলের ২১ এপ্রিল রবিবার শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন, গৌরীপুরে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু সোমনাথ সাহা,উপজেলা যুবলীগের সভাপতি সালাউল হক,সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাশার।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা,গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন,সাবেক ছাত্রলীগ নেতা হারুণ উর রশিদ পবিত্র,জাতীয় পার্টির নেতা জহিরুল হুদা লিটন। অন্যদিকে
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন। তারা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল-২ মেয়র  দিলুয়ারা দিলু,ছাত্রলীগ নেত্রী পরশমনি,নিলুফার ইয়াসমিন, তাসলিমা আক্তার কলি,মহিলালীগ নেত্রী নুরজাহান আক্তার,
ফেরদৌসী নাসরিন।  সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল,মনোনয়ন পত্র আপিল ২৪ এপ্রিল,
আপিল নিস্পত্তি ২৭ এপ্রিল,মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতিক বরাদ্ধ ২ মে, ২১ মে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin