বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান মদ উদ্ধার বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট চেকের মামলায় গরিব মানুষকে হয়রানির অভিযোগ, কাচারী ঘিরে দালালচক্র সক্রি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন ডিএসসিসিতে গোলাম কিবরিয়া ও আতাহার আলীর নেতৃত্বে ২৫ সদস্যের অফিসার্স এসোসিয়েশনের সূচনা ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুর মসজিদের খতিব,ইমাম,মুয়াজ্জিনদের মতবিনিময় করেন মেয়র

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৪২ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
রবিবার ৯ এপ্রিল দুপুরে পৌরসভা কার্যালয়ে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে মোট ১২৫ জনকে ও ঈদ উপহার দেয়া হয়।
ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, কিসমিস, মুড়ি, আতর। এছাড়াও খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের প্রত্যেককে পৌরসভার পক্ষ থেকে ঈদ উপলক্ষে হাদিয়া দেয়া হয়।
কেন্দ্রীয় ঈদগা মাঠের খতিব মোঃ রফিকুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় অংশ নেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব শামছুল হক, বড় মসজিদের ইমাম ও খতিব মোঃ মোস্তাকিম গৌরীপুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হান্নান, মসজিদুল আমানের ইমাম ও খতিম শামছুল আলম ভূঁইয়া, সাব- রেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব জোনাইদ আহমেদ , মোঃ জুনায়েদ আহমেদ, স্টেশন রোড জামে মসজিদের ইমাম ও খতিব জুনায়েদ হোসাইন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, জিয়াউর রহমান জিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin