সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

মেঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না এবং প্রভাষক সেলিম আল রাজ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম ও প্রভাষক শারমিন সুলতানা।
প্রতিযোগিতায় পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন তাসফিয়াত আহমেদ মম, আয়েশা আক্তার রুমি ও নিসা আসরাফি। অপরদিকে বিপক্ষে বিতর্কে অংশ নেন সাদিয়া আক্তার সূবর্ণা, দূরহে শাহায়ার নোভা ও প্রিয়ন্তি দে।
তীব্র ও যুক্তিনির্ভর বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাদিয়া আক্তার সূবর্ণা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিকসহ উপস্থিত শিক্ষকমণ্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin