শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান

Reporter Name / ২৮০ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

২৮তম কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসবজুড়ে শুধুই শাহরুখ ম্যাজিক। তিনি এলেন, দেখলেন আর জয় করলেন! বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তখনো এসে হাজির হননি শাহরুখ। তবে দেরিতে এলেও এদিনে শো’জ স্টপার কিং খান।

শুধু তাই নয়, মঞ্চে শাহরুখ-অমিতাভ ছাড়াও উপস্থিত ছিলেন জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহারা। দেখা মিলল কুমার শানু, রানি মুখার্জি, অরিজিৎ সিংয়ের। আর একই মঞ্চে ছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। শুধু তা-ই নয়, শাহরুখ ধরা দিলেন চঞ্চলের সেলফিতে। একই ফ্রেমে দেখা মিলল বলিউড বাদশাহ ও চঞ্চলকে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় গুণী চলচ্চিত্রশিল্পীরা।

মঞ্চের একেবারে সামনের সারিতে ভারতীয় গুণীজনদের সঙ্গেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। একসময় ঘোষণা আসে চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার। কলকাতার তারকা অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চলকে উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।শাহরুখ ও চঞ্চলের এই ছবি ছড়িয়ে পড়েছে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভেচ্ছা জানাচ্ছেন চঞ্চলকে।

এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin