বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চরভদ্রাসনে পরিবেশ উন্নয়ন ফোরামের বৃক্ষের চারা বিতরণ 

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদোগে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরন  এবং একটি গ্রামিন সড়কের পাশে বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
শুক্রবার ( ২৩শে আগষ্ট)  চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে এই চারা বিতরণ করা সহ বিএসডাঙ্গী স্বপ্নপুরি খালপার এলাকায় বৃক্ষের চারা রোপন করা হয়।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন চরভদ্রাসন সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু জাফর, পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপদেষ্টা সদস্য মো.রিজাউল ইসলাম জুলু,সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজ ইসলাম, সহ সভাপতি আফসার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বাতেন, নির্বাহী সদস্য মো নাজমুল হোসান, মো  তাজুল ইসলাম জুয়েল, এবি সিদ্দিকী অপু, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহবুবা তামান্না  চুমকি, আইডিয়াল ল্যাবরেটরি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার, রাসিদা আক্তার,  খালেদ হাসান, হাবিবুর রহমান হাবি।
এসময় বৃক্ষের চারা হিসেবে মেহগনি, পেয়ারা, লেবু, আমলকি, সজিনা গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin