মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত চালক, ২ঘন্টা আটকা বিজয় এক্সপ্রেস

Reporter Name / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর
জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের চালকের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেন চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হন। ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় ২ঘন্টা আটকা পড়েছিল।
জানা গেছে, বুধবার রাতে চলন্ত ট্রেনে গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। দুর্বৃত্তের ছোড়া পাথরে গুরুতর আহত হয় ট্রেনচালক। রক্তাক্ত অবস্থায় তিনি রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে দেন। পরে ট্রেনে থাকা লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে আটকা পড়ায় দুর্ভোগে পরে যাত্রীরা। জনবল সংকটে ঈশ্বরগঞ্জ স্টেশনের কার্যক্রম সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটিতে দায়িত্বশীল কোনো লোকজন ছিলেন না। প্রায় ২ঘন্টা পরে ময়মনসিংহ থেকে চালক মোহাম্মদ হানিফ এসে ট্রেনটি নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
বিজয় এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার আঃ হালিম জানান, গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে গুরুতর আহত হয় ট্রেনচালক। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে চালককে।
তিনি আরও জানান, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ঢ বগির ১-২ সিটের জানালার কাচঁ ভেঙ্গে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়ননি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin