রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪, ৭:৩০ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: তরুণ ও যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজ, যুব সমাজকে এটাই বলব- কোনো রকম একটা পাস করে চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, স্টার্ট-আপ প্রোগ্রামে আমরা বিশেষ সুবিধা দিচ্ছে। আলাদা বাজেট থাকছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুযোগ-সুবিধা দিচ্ছি ছেলে-মেয়েদের সেটা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে নারীদের আর উদ্যোক্তা হতে হবে। রপ্তানি বাজারে হস্তশিল্পের চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে হস্তশিল্পের আলাদা কদর আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে।

পণ্যবহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। পাশাপাশি দেশের ভেতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় সেজন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin