রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:৩৭ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: চাকরি ছেড়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা। এসব কর্মকর্তার বেশির ভাগই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করায় চাকরি ছেড়েছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চাকরি ছেড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

এরপর গত ১০ জুলাই মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তারা হলেন- বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াংকা সাহা। তাদের মধ্যে ৩ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। আরেকজন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ গত ১১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফ চাকরি ছেড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin