শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১১৮ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩, ৬:০৫ পূর্বাহ্ন

ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবুজ পতাকা নাড়িয়ে ও বাঁশি বাজিয়ে এ ট্রেন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এছাড়া নীলফামারী প্রান্তে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্রেনটি শনিবার ছাড়া প্রতিদিন নীলফামারীর চিলাহাটি থেকে সকাল ৬টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এ ছাড়া ঢাকা থেকে বিকেল সোয়া ৪টায় ছেড়ে রাত পৌনে ২টায় চিলাহাটি পৌঁছাবে।

চিলাহাটির পর ট্রেনটির যাত্রাবিরতি নির্ধারিত হয়েছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দর স্টেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin