নিজস্ব প্রতিনিধি:গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তার অব্যাহতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে উপজেলার ছাত্র ও আমজনতা।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মী ওআমজনতা অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন,রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য জুলুম এর শামিল।
গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেন র কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি সবসময় দলীয় শৃঙ্খলা মেনে কাজ করেছি। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, আমি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা হোক।
অন্যান্য বক্তারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, দলকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা ঐক্যবদ্ধ থেকে এর প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
ছাত্রদলের এক কর্মী শারফুল খান বলেন মোক্তার হোসেন বিগত সরকারের আমলে যে নির্যাতনের শিকার হয়েছে তা শুনলে গা শিউরে ওঠে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও বাড়িতে থাকতে না দেয়া তার পিতা-মাতা সহ পরিবারের সবাইকে জেল খাটানো সবকিছুই ছিল মুক্তার উপর এক নির্ভেজাল জুলুম।২৬ এর নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই ছাত্রনেতা মুক্তার হোসেনের উত্তর গফরগাঁও এককভাবে মুক্তার ধানের শীষ নিয়ে নির্বাচনে কাজ করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহবান জানাই তৃণমূলের নেতৃবৃন্দের কাছ থেকে সঠিক অভিযোগ শুনে যেন পরবর্তীতে কোন নেতাকর্মীকে দল থেকে এইরকম তকমা দেওয়া হয় অন্যথায় তৃণমূলের আস্থা হারাবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। আমরা ছাত্রনেতা মোক্তার হোসেনের পূর্ণ বহালের দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.