মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৫:৪২ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন নীলাঞ্জনা নীলা। এরপর পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। সিনেমাটি প্রশংসিত হয়।

তবে নতুন কোনো সিনেমার কারণে নয়, দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী আরো অনেকের মতো রাস্তায় বেরিয়ে এসে প্রশংসা কুড়িয়েছেন। গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও এ খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন।

৯ আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড। নীলাঞ্জনা নীলার এই পোস্টে অনেকে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। মাসুম আহমেদ মন্তব্যে লিখেছেন, ‘সময়ের সাহসী নারী যোদ্ধা’। জাহিদুল ইসলাম লিখেছেন, ‘ব্যাপার না, যা-ই হোন না কেন দেশটা সবার, সবাই মিলেই দেশটার যত্ন নিতে হবে।

নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ সিনেমা ‘শ্যামাকাব্য’ ৩ মে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin