শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ছেলের মা হলেন মাহিয়া মাহি

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৫:৪২ পূর্বাহ্ন

ছেলের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক অস্ত্রোপচার (সিজার) করার পরামর্শ দেন। এরপর রাত ১১টা ২০ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন মাহি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।’

মঙ্গলবার রাতে মাহিয়া মাহি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। তবে কিসের জন্য দোয়া চেয়েছেন পোস্টে তেমন কিছু উল্লেখ ছিল না। এরমধ্যেই গভীর রাতে তার মা হওয়ার সংবাদ এলো। এর আগে, গত ১২ সেপ্টেম্বর মাহি ফেসবুক পোস্টের মাধ্যমে মা হতে চলেছেন বলে জানান।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবরও জানিয়েছিলেন ফেসবুকে। সম্প্রতি দুই মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। অর্ধদিবস ছিলেন কারাগারে। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin