বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:  তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) সকালে ক্যাম্পাসের প্রধান ফটক, শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছেন। জবির প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক শিক্ষকদের ভিতরে প্রবেশ করতে দিতে বললেও অনশনরত শিক্ষার্থীরা তা শোনেননি। কাউকেই ভবনে ঢুকতে দেননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ভাই তাদের জন্য অনশন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও প্রশাসন কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন এখনো চিকিৎসা ব্যয় ঠিকভাবে দিচ্ছে না। তাদের চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন খরচ শিক্ষার্থীদের টাকায় হচ্ছে। এই প্রশাসন সব দিক দিয়ে ব্যর্থ। তারা দাবি পূরণ হওয়া পর্যন্ত কর্মসূচি চালয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হতে দেবেন না।

অনশনরত শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। সবার কাছে অনুরোধ, আপনারা যারা অনশন করছেন না- আপনারা ক্লাস-পরীক্ষা বয়কট করুন। আমাদের দাবি পূরণ করেই আমরা বাড়ি যাব। এর আগে আজ সকালে মাকসুদ নামের ১৪তম ব্যাচের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবমিলিয়ে এ পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ভর্তি আছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin