শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জনগণের মুক্তির রাজনীতি করি-এড.আযম খান

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:৩১ অপরাহ্ন

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল:  টাঙ্গাইলের সখীপুর উপজেলার ডাকবাংলো চত্বরের বনবিভাগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন। শনিবার(২৮ডিসেম্বর)বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন অঞ্চলে মাইকিং করে বনবিভাগের আওতায় শত বছরের পুরনো স্থাপনা উচ্ছেদের নোটিশ জারি করেছে।

ইতিমধ্যে সখীপুরসহ আশেপাশের কয়েকটি উপজেলায় বনবিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।এতে উপজেলার সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়।পূর্ব ঘোষণা অনুসারে সমাবেশের ডাকে সকাল থেকে উপজেলা ময়দান সর্বস্তরের মানুষের উপস্থিতে কানায় কানায় ভরে যায়।পরে সংক্ষিপ্ত মিছিল শেষে ডাকবাংলো চত্বরে সমাবেশের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।

বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,শুধু ভোটের জন্য মানুষকে বোকা বানানো নয়।আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে নয় এমন আইন সংশোধনে দৃঢ় প্রতিজ্ঞ।বনবিভাগের মাধ্যমে যেন আর কোন মানুষ হয়রানির শিকার না হয়,এবিষয়ে সর্বোচ্চ মহলে শীগ্রই কথা বলার চেষ্টা করবো।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার,মীর আবুল হাশেম আজাদ, হাজী আ.গনি,ফরহাদ ইকবাল,একাব্বর হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin