শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯:২২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: জাতির ভবিষ্যৎ ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেননি। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি প্রতিনিধিদল। মহাখালীতে নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন (শেখ হাসিনা)। আওয়ামী লীগ বরাবরই মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনতেনভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজীর, হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে মানুষ হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

বিএনপির এ মুখপাত্র বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাঈদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এসময় হত্যাকারীদের বিচার দাবি করেন নাফিজের মা। এছাড়া নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin