মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে বিকেলে

Reporter Name / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৬:০৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় শুরু হবে। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের প্রথমদিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।

সূত্র জানায়, ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এসবের মধ্যে অন্তত সাত থেকে আটটি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন সাতটি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin