মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন : নিপুণ

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন

সিনেমার পর্দার চেয়ে নানান বিতর্কিত কাণ্ডেই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। বিষয়টি নিয়ে অনেক তারকাই বিরক্তি প্রকাশ করছেন। একদিন আগেই জায়েদের ডিগবাজিকে বাদুড় নাচের সঙ্গে তুলনা করেন বরেণ্য অভিনেতা সোহেল রানা। এবার ডিগবাজি ইস্যুতে জায়েদকে একহাত নিলেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ। সম্প্রতি জায়েদ খানের এই ডিগবাজি নিয়ে কঠোর সমালোচনা করেছেন নিপুণ।

বিষয়টি নিয়ে নিপুণ বলেন, জায়েদ খান কিন্তু দুইবার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাই তার বোঝা উচিত সামাজিক যোগাযোগমাধ্যমে এসে কোন কাজটা করা উচিত, আর কোনটা কড়া ঠিক না। অর্থাৎ আমাকে কি করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝেশুনে করতে হবে।

অভিনেত্রী আরও বলেন, আমি কি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্যই কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, নাকি আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভেবে কাজ কড়া উচিত। চিত্রনায়িকা বলেন, জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে নিজের ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন সেটা তিনি ভুলে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি। গত ১৩ ডিসেম্বর গণমাধ্যমে জায়েদের ডিগবাজির বিষয়ে প্রশ্ন তুলে সোহেল রানা বলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? পাশাপাশি তার এই কর্মকাণ্ডকে বাদুড় নাচের আখ্যা দেন জনপ্রিয় এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin