রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জেনেভায় এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করলেন স্পিকার

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ২:২২ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:জেনেভায় এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২৩ মার্চ) ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার জেনেভাতে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং’ এ সভাপতিত্ব করেন স্পিকার। সুইজারল্যান্ডের জেনেভাতে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথম দিনে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়। পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। এসময় আইপিইউ’র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ প্রদান করেন।

এ সভায় ষষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার অফ দ্যা পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নমিনেশন দেওয়া হয়। সভায় এজেন্ডাভিত্তিক সকল সিদ্ধান্ত গৃহীত হয়। বিস্তারিত আলোচনার পর, ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।

এ সভায় আইপিইউর প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররাসহ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin