সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জেলা প্রশাসকের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name / ৩৫১ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ২:৫৩ অপরাহ্ন

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে জেলার সাংবাদিক ও সুধীবৃন্দের এক মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ই ডিসেম্বর সকাল ১১ টায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল ,পেশাজীবী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীবৃন্দ ।

এ মতবিনিময় সভায় মাগুরার বিভিন্ন বিষয় ও নবাগত জেলা প্রশাসকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ,সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী,বিসিডিএসের মাগুরা জেলা সভাপতি বাসুদেব কুন্ডু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আরাফাত হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম সিদ্দিকীসহ আরোও অনেকেই।এ সময় বক্তারা মাগুরার উন্নয়নে জেলা প্রশাসক মহোদয়কে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সকলের সহযোগিতায় আধুনিক ও মডেল মাগুরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অংগীকার ব্যক্ত করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ -উল-হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin