রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জোর করে এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন কোরবানির ঈদে ঢাকা মহানগরীতে জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। কেউ যদি এ ধরনের কাজে লিপ্ত থাকে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (৪ জুন) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা মহানগরে পশুর হাটের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, যেখানে গরুর হাট নয়, সেখানে যেন হাট না বসে, সেটা ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখবেন। নদীপথে নৌকা বা ট্রলারে গরু আসলে সেগুলো নৌ পুলিশ দেখভাল করবে। এক্ষেত্রে ডিএমপি নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করবে। কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা, মানি এসকর্ট ও জাল নোট শনাক্ত করা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হচ্ছে।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা সংস্থা, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, ঢাকা রেঞ্জ পুলিশ, হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin