শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তেলসংকটের আশঙ্কা নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে : জ্বালানিমন্ত্রী বিচ্ছেদের আগে আদালতে বিজয়ের স্ত্রীর নতুন আবেদন গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ রোনালদোর চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও ‘মারাত্মক’ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেকের বেশি অনুপস্থিত নেপালে সাধারণ নির্বাচন পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ‍ৃজ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আগামী ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে।তিনি বলেন, অসাধু উপায়ে কেউ তেলের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে, যার কোনো যুক্তি নেই।

তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নাই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে সরকার।এদিকে রাজধানীর বেশিরভাগ পাম্পেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবার যারাই পাম্পে এসেছেন, তারা অকটেন আর পেট্রল দিয়ে গাড়ির ট্যাংক পূর্ণ করে নিয়েছেন। এ কারণেই সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে।

এর আগে শুক্রবার ফিলিং স্টেশন থেকে যানবাহনে দৈনন্দিন তেল সরবরাহের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। যেমন—ব্যক্তিগত মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে ১০ লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin