বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫

Reporter Name / ৫৯২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ন

শংকর দাস পবন, ঝালকাঠি: ঝালকাঠিতে বিশ্ব তামাক মুক্ত দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকালে তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি- এই পতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির মাননীয় জেলা প্রশাসক জনাব,মো: আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, উজ্জ্বল কুমার রায়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিক গুলো তুলে ধরেন এবং তামাকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin