সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টেলিভিশনে সিআইডি দেখে হত্যার পরিকল্পনা, আটক-১

Reporter Name / ৩৫৯ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:৩৩ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুর থানার নার্সারি ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যাকাণ্ডের ৪ দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।গত শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম।
গ্রেফতারকৃত আসামি হলেন-উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোস্তফা’র ছেলে জালামিন (১৫)। জানা যায়, নিহত আবু তৈয়বের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়। সেখান থেকে ১৪-১৫ বছর পূর্বে উপজেলার আমলা এলাকায় চলে আসেন এবং অন্জনগাছি গ্রামে নার্সারি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তৈয়ব আলির নার্সারিতে এই জালামিন কাজ করতো। প্রতিনিয়ত দেরি করে কাজে আসায় তৈয়ব আলী তাকে বকাঝকা এমনকি মারধর পর্যন্ত করত। গত ১৭ তারিখ সকালে জালামিন দেরি করে কাজে গেলে সেদিনও কথা কাটাকাটি গালমন্দ ও মারধরের ঘটনা ঘটে। এতে জালামিনের আরও রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সেখান থেকেই তিনি ইন্ডিয়ান চ্যানেল সনি আর্ট’থেকে সিআইডি সিরিয়াল দেখে হত্যার পরিকল্পনার করে। পরিকল্পনার অংশ হিসাবে গত ২০ তারিখ সন্ধ্যা ৭টার পরে একাধিক বার মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে কৌশলে ভিকটিমকে শিমুলতলা মাঠের মধ্যে ডেকে আনে। নিহত তৈয়ব আলী মাঠের মধ্যে আসলে আসামি জালামিন তাকে পিছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে। তৈয়ব আলী মাটিতে পড়ে গেলে জালামিন একাধিক আঘাতের মাধ্যমে নৃশংস ভাবে তাকে হত্যা করে বলে জানা যায়।
এছাড়া তিনি আরও জানান, আসামি জালামিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। শনিবার সকালে আসামিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় মিরপুর থানায় গত ২২ তারিখে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছিল, যার নাম্বার- ২৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin