শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩, ৬:০৩ পূর্বাহ্ন

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (১৪ জুন)। ২৯ জুনকে ঈদের সম্ভাব্য তারিখ ধরে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

বুধবার সকাল ৮টায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এ টিকিট বিক্রি শুরু হয়। তবে এ ঈদে প্রথমবারের মতো অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হবে। একই সঙ্গে টিকিটপ্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ জুনের টিকিট ১৪ জুন, ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯-৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।

এদিকে যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত মতে, ২ শিফটে এ টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin