সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডাচ-বাংলার ১১ কোটি টাকা ছিনতাই : পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। সোহেল মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড কম্পানির গাড়িচালক ছিলেন।

আজ শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার। তিনি বলেন, গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ সাভার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা, নকল চাবি ও একটা নোহা গাড়ি।

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন। এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিংক প্রা. লিমিটেডে ড্রাইভার হিসেবে কাজ করতেন। এর আগে তিন মূল পরিকল্পনাকারীর মধ্যে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin