বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরো ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল করা হলো।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানেও তা বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে এবং হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়।

১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং আজ ১১ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজকে দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত ও গালফ এয়ারলাইন্সের দু’টি করে, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, জাজিরা এয়ার এবং ফ্লাই দুবাই এয়ারলাইন্সের চারটি করে ফ্লাইট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin