মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তারাকান্দায় যুবদলের কর্মীসহ পরিবারের ৭ জনকে কুপিয়ে আহত

Reporter Name / ২১৪ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো ময়মনসিংহঃ

ময়মনসিংহের তারাকান্দায় যুবদল কর্মী আবু সাঈদ ও মহিলাসহ পরিবারের ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ। জানাযায়,উপজেলার তারাকান্দা ১নং ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের (যুবদলকর্মী) আবু সাঈদ ও একই গ্রামের পাশের বাড়ির হারুন অর রশিদ,আ: মালেক গংদের সাথে পূর্বের শত্রুতার জের ধরে মনোমালিন্য চলছিল।

তারই প্রেক্ষিতে (১১ সেপ্টেম্বর) বুধবার আবু সাঈদের ফিশারিতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হারুন অর রশিদ গংরা পুকুরে বিষ প্রয়োগ করে চাষকৃত শিং,টেংরা ও দেশীয় প্রজাতির মাছ, যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে যুবদল নেতা আবু সাঈদসহ, তার মা সাফিয়া খাতুন,ছোট বোন মৌসুমি আক্তার ও নূর জাহান,আব্দুস সালাম,লিয়া আক্তার,রিমা আক্তার কে কুপিয়ে গুরুতর আহত করে।

আহতদের উদ্ধার করে স্থানিয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আবু সাঈদ বাদি হয়ে তারাকান্দায় থানায় মামল দায়ের করা হয়েছে। আবু সাঈদ বলেন, ওরা আমাকে হত্যার জন্য বিভিন্ন সময় হুমকি দমকি দিত। ঘটনার দিন আমাকে খুন করার জন্য রামদা দিয়ে আমার মাথায় কুপ দিলে সরে গেলে অল্পের জন্য (ঘারে) শরীরে লাগে। তাই আমি প্রসাশনের কাছে সঠিক বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin