শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক আমার এলাকায় ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না : মির্জা আব্বাস আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেকের বেশি অনুপস্থিত নেপালে সাধারণ নির্বাচন পুরনো শক্তি নয়, জেন-জিদের বেছে নিল জনগণ জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড় গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শাহিন সভাপতি, লিটন সাধারণ সম্পাদক

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) তারাকান্দা স্কুল রোডে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক আর্মির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ড. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক স্বপন এবং ময়মনসিংহ উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য তৌকির আহমেদ শাহিন (দৈনিক অবজারভার)কে সভাপতি, আজাহারুল ইসলাম লিটন (দৈনিক ইত্তেফাক ও প্রতিদিনের কাগজ)কে সাধারণ সম্পাদক এবং ফজলে এলাহি ঢালী (দৈনিক ইনকিলাব ও দেশের কণ্ঠ)কে সিনিয়র সহ-সভাপতি করে ১৫ সদস্যের কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি জাহাঙ্গীর মাস্টার, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রোমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার এবং সদস্য আঃ সাত্তার, শফিকুল ইসলাম রাসেল, আবু সাঈদ ও অলি উল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin