শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তারেক জিয়ার নির্দেশে ফরিদপুরের সেই বিধবার পাশে বিএনপি নেতারা”রিজভী

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি:
সরকারী জায়গায় ঘর তুলে বসবাসকারী নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভী।
এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতৃবৃন্দ বিধবা নারী আসমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পাশে থাকার কথা জানান।
 পরে ক্ষতিগ্রস্থ নারীর হাতে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করা হয়। রুহুল কবির রিজভী জানান, বিধবা নারীর ঘরবাড়ী ভাংচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সাথে বিএনপির কোন নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন জানান, ন্যাক্কারজনক ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
নগরকান্দার রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলের হতদরিদ্র বিধবা নারী আসমা বেগম। কয়েকদিন আগে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন চৌধুরী সেই বিধবার বাড়ী ঘর ভেঙ্গে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালানা। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin