সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলীতে দুই গাঁজারুদের ৬মাসের কারাদন্ড

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন

কাওসার হামিদ, তালতলী (বরগুনা) প্রতিনিধি॥
বরগুনার তালতলীতে সাইদুল গাজী (২৭) ও জসিম উদ্দিন (২০) নামের দুই গাঁজাখোরদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জারমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা। বৃহস্পতিবার এদেরকে বরগুনা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অংকুজান পাড়ার খবির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(২০), ও দেলোয়ার গাজীর ছেলে সাইদুল ইসলাম গাজী(২৭) গাঁজা খেয়ে মাতালামি করছিল। এমতাবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের কাছে ঐ গাঁজা খোরদের সোপর্দ করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত আনোয়ার তুম্পা পুলিশ তাৎক্ষনিক ভ্রাম্যামান আদালত বসিয়ে সাইদুল ইসলাম গাজী ও জসিম উদ্দিনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জারমানা অনাদায়ে আরও ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বড়অংকুজান পাড়ার খবির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(২০), দেলোয়ার গাজীর ছেলে সাইদুল ইসলাম গাজী(২৭) গাঁজা খেয়ে মাতালামি করায় ধরে এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওদের ৬মাসের কারাদন্ড ও ১হাজার টাকা জারমানা করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে বরগুনা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin