বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলীতে সোয়া ৬ লক্ষ রেনু পোনা জব্দ

Reporter Name / ১৭২ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন

কাওসার হামিদ, তালতলী (বরগুনা) প্রতিনিধি॥
বরগুনার তালতলী উপজেলা সদরের বটতলা নামক স্থান থেকে ৩১টি ড্রাম ভর্তি করে পিকআপে পাচারের সময় সরকার নিষিদ্ধ সোয়া ৬ লক্ষ রেনুপোনা জব্দ করে। রবিবার ভোরে  তালতলীর কোস্টগার্ডের সদস্যরা এ পোনা জব্দ করে। পরে পোনাগুলো বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, বঙ্গোপসাগর ও সাগরের মোহনায় সরকার নিষিদ্ধ মশারি জালের মাধ্যমে রেনু পোন আহরন করে গোপনে সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের রিপন ফকির, নিশানবাড়িয়া ইউনিয়নের ম্যানিপাড়া গ্রামের বশির হাওলাদার ও ছোটবগী গ্রামের ছাতনপাড়া এলাকার সোহরাব হোসেন দেশের বিভিন্ন জায়গায় পাচার করে বিক্রি করছে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তালতলীর সখিনা কোস্টগার্ডের কন্টিজেন্ট লিডার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে শহরের বটতলা নামক স্থানে একটি পিকআপে অভিযান পরিচালনা করে ৩১টি ড্রাম থেকে ৬ লক্ষ ২০ হাজার রেনু পোনা জব্দ করে। এসময় পাচারকারীরা পলাতক ছিল। পরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পার নির্দেশে জব্দ করা রেনু পোনা মৎস্য অফিসের সহযোগিতায় বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়।
সখিনা কোস্টগার্ডের কন্টিজেন্ট লিডার মো. আলমগীর হোসেন বলেন, জব্দ করা পোনা বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়েছে। এবং মুচলেকা রেখে পিকআপ চালকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin