মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তিন দিনের সফরে ঢাকায় বেলজিয়ামের রানি

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:০৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বেলজিয়ামের রানি মাথিল্ডে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি। গত সোমবার (৩০ জানুয়ারি) জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা, স্থানীয় একটি স্কুল এবং বন্যার সঙ্গে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

এদিকে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেওয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সফর শেষে ৮ ফেব্রুয়ারি তার নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin