বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ত্রিশালে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয়ের আসন গ্রহণ

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন

মোঃ শরিফুল ইসলাম ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয় ইব্রাহিম খলিল নয়ন ও শিরিন ইসলাম চায়না আনুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ চেয়ারে আসন গ্রহণ করেছেন।

গত সোমবার(১জুলাই) দুপুরে উপজেলা পরিষদের নির্দিষ্ট আসনে তারা প্রথমদিনের মতো অফিস করেন। সকল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, দোয়া এবং মিষ্টি বিতরণের মাধ্যমে প্রথমদিনের অফিস শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী। ভাইস চেয়ারম্যানদ্বয় তাদের আসনে বসার পর তাদের উপর অর্পিত দায়ীত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে সেজন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে একে অপরকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের অবতারণা হয়।

উল্লেখ্য গত ২৯মে তৃতীয় ধাপে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইব্রাহিম খলিল নয়ন হুমায়ুন আকন্দকে এবং শিরিন ইসলাম চায়না লুৎফুন্নেছা বিউটিকে বিপুল ভোটে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin