শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

থানার সামনে টিকটক, আ.লীগ নেত্রী গ্রেপ্তার

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

নাটোর সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণের অভিযোগে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শিউলী খাতুন (৪২)। সোমবার রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম। স্থানীয়রা জানান, শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ঘটনার বর্ণনা দিয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, থানার কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও তৈরি করেন বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশড করলে তা ভাইরাল হয়।

পরে এ ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের সকলের অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin