শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুবাইতে আটক উরফি

Reporter Name / ২৮১ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদ। উদ্ভট এবং খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। ভারতের যেমন খুশি তেমন অশ্লীল পোশাক পরেই ঘুরে বেড়িয়েছেন রাস্তায়। পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনকিছুতে পাত্তাই দেননি তিনি।

তবে ভারতকে পাত্তা না দিলেও অবশেষে দুবাই গিয়ে ফাঁসলেন উরফি। খুবই স্বল্প এবং অশ্লীল পোশাকে ফটোশুট করায় ভারতের এই ফ‍্যাশন কুইনকে আটক করেছে দুবাই পুলিশ। একটি প্রোজেক্টের কাজে গত সাত দিন ধরে সেখানে অবস্থান করছেন অভিনেত্রী।

দুবাইতে নিজের ডিজাইন করা একটি পোশাক পরে ভিডিও বানিয়েছিলেন অভিনেত্রী। পরে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে পোশাকটি অশ্লীল বলে অভিযোগ তোলেন দেশটির স্থানীয়রা। জানা গেছে, দুবাই সরকারের আইন-কানুনের অবমাননা করে অশ্লীল পোশাকে পরে প্রকাশ‍্য রাস্তায় ফটোশুট করেন উরফি। এতে দেশটির পুলিশ অভিনেত্রীকে আটক করেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেই সঙ্গে তার ভারতে ফেরার টিকিটও বাতিল করে দেওয়া হয়েছে। বলা চলে, বড় বিপদেই ফেঁসেছেন এই অভিনেত্রী।

এর আগে তাকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেন উরফি। দেশের বাইরে থাকায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারছেন না তিনি। ওই টুইটে এক ব্যক্তির ছবিও এবং হুমকি মেসেজগুলির স্ক্রিনশটও শেয়ার করেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin