বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন সখীপুরে স্বতন্ত্র প্রার্থী প্রচারে বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেনাবাহিনী আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৮ আসামি ট্রাইব্যুনালে উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র গফরগাঁওয়ের ১৬ ইউনিটের গণজোয়ারে বলে দেয় হাঁস মার্কার বিজয় নিশ্চিত মানুষের স্বাধীনতা ও কথা বলার অধিকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান হলেন সাদ্দাম আকঞ্জি

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। আজ বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় ৭ জন চেয়ারম্যান পদে,৩ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট। সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সদস্য কামাল পাশা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট।

যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট। কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট। মোট ৬১টি কেন্দ্রের ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৯৩৯ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৩৭১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin