মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুর্গাপুরে কালচারাল একাডেমীতে পরিচালক নিয়োগের দাবীতে আদিবাসী সম্প্রদায়ের মানববন্ধন

Reporter Name / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

মোঃ মাসুম বিল্লাহ দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমিতে স্থানীয় আদিবাসী সম্প্রদায় থেকে যোগ্য পরিচালক নিয়োগ দেয়ার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

কালচারাল একাডেমির সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে আদিবাসী নেতা হেমিংটন কুবির সঞ্চালনায় এবং আদিববাসী নেতা বিন্যামিন আরেং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও আবিদাবসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক বিশ্বজিৎ রংদী, দুর্গাপুর উপজেলা টিডব্লিউএর চেয়ারম্যান গিলবার্ট চিসিম, কলমাকান্দা উপজেলা টিডব্লিউএর সাধারণ সম্পাদক বুথুয়েল কুবি, আদিবাসী নেতা বারেন্দ্র দ্রং, হাজং উন্নয়ন সংগঠনের নেতা সাগর হাজং প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৭ সনে শহদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থানীয় আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক এতিহ্য রক্ষায় প্রতিষ্ঠা করেছেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। বিগত ৪৮ বছর পেরিয়ে গেলেও একাডেমি ও ক্ষুদ্র জাতী গোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় তেমন কোন উন্নয়ন হয়নি। দলীয় প্রভাব খাটিয়ে একাডেমির পরিচালক নিয়োগ হওয়ায় যোগ্যআদিবাসী ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। আমরা জানতে পেরেছি, অন্য উপজেলার পরাগ রিছিল নামের অত্র ব্যক্তির নাম অত্র একাডেমির পরিচালক পদে পাঠানো হয়েছে। দুই উপজেলার আদিবাসীদের জোর দাবী, ওই প্রস্তাবনা বাদ দিয়ে, স্থানীয় উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন কুমার চিছামকে অত্র একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়ার জোর দাবী জানাচ্ছি। আমাদের দাবী না মানা হলে, পরবর্তিতে সকল আদিবাসীদের নিয়ে, কঠোর কর্মসুচীর ঘোষনা দেয়া হবে।

এ ব্যাপারে স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দরা বলেন, যেহেতু স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন চিছাম রয়েছেন, সেহেতু অত্র উপজেলার বাহির থেকে পরিচালক পদে কাউকে নিয়োগ দিলে স্থানীয় আদিবাসীদের মাঝে অসন্তোষ দেখা দিবে।

মানববন্ধন শেষে, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি দিয়েছেন স্থানীয় আদিবাসী নেত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin