রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযান বিপুল পরিমান মদ উদ্ধার

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর: নেত্রকোনায় দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা উত্তর বারোমারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মংগলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক স্থান থেকে মাদকের চালানটি আটক করা হয়। যা সীমান্ত মেইন পিলার ১১৬৩/৩-এস হতে প্রায় সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এরমধ্যে ২৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৪৮ বোতল ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং জব্দকৃত মাদক দ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin