রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশেই মেডিকেল যন্ত্রপাতি তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: চিকিৎসা ব্যয় কমাতে ও সাধারণ মানুষের উপকারে দেশেই মেডিকেল যন্ত্রপাতি তৈরি করতে উদ্যোগ নেয়ার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫তম ওষুধশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, হার্টের অপারেশন করতে বা রিং বসাতে স্টেন্টিং দরকার হয়। প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে টিস্যু দরকার হয়।

যা দেশের বাইরে থেকে আনলে অনেক দাম পড়ে। দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে। একটা রিং পরানো বা ভালব রিপ্লেসমেন্টে অনেক টাকার প্রয়োজন হয়। দেশে মেডিকেল ডিভাইস উৎপাদনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় তিনি ওষুধের দাম কমানো জন্য বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডায়াবেটিস ও হার্টের ওষুধের দাম কমালে সাধারণ মানুষ উপকৃত হবে। মন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই তৈরি হয়। পাশাপাশি ১৫৭টি দেশে রপ্তানি হয়। যেসব দেশে আইন খুব কড়া, যেমন- যুক্তরাষ্ট্র, ইউরোপের কিছু দেশ, অস্ট্রেলিয়া এমন দেশগুলোতেও বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। এটা বড় সাফল্য।বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও জিপিই এক্সপো প্রাইভেট লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর চলবে। প্রদর্শনীতে ৩০টির বেশি দেশের প্রায় সাড়ে ৭০০ ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন- ঔষধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদি, ঔষধ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএমশফিউজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin