শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশের অবস্থা ভালো নেই: কাদের সিদ্দিকী

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:২১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মানসম্মান নেই, ছোট-বড় পার্থক্য নেই, সবাই বাদশা। শুক্রবার (২৯ ডিসেম্বর) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা.) এর বাৎসরিক ওরশ মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করে, এ জন্য মুক্তিযুদ্ধ করি নাই। এটা মানুষের দেশ হয়নি। যত বড় বড় কথা বলুক, দেশে উন্নয়ন হয়েছে, দালান-কোঠা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায়, সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে, তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin