শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশে ফিরলেন লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকসহ বিভিন্নভাবে দেশটিতে আটকেপড়া ১৫১ বাংলাদেশি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তারা দেশে ফেরেন। এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) দূতাবাসের প্রচেষ্টায় তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসনকৃত অভিবাসীদের সঙ্গে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান।

এসময় রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন। বিশেষ করে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর প্রণোদনা প্রদান এবং প্রবাসীদের সর্বজনীন পেনশনের আওতায় আনার বিষয়টি জানান

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, স্বেচ্ছায় দেশে গমনের জন্য আগ্রহী প্রবাসীদের নিবন্ধনপূর্বক পর্যায়ক্রমে তাদের আইওএম’র সঙ্গে রেজিস্ট্রেশন করা হয়। অন্যদিকে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎপূর্বক তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইওএম’র সহযোগিতায় তাদের বিনা খরচে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

গত ৩১ জুলাই লিবিয়ার রাজধানী ত্রিপলী হতে ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশিকে মুক্ত করে আইওএম’র সহযোগিতায় দেশে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin