শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। ক্ষমতায় গেলে সবার আগে দেশকে গড়া হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন। এই জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল। এখন অনেকেই সংস্কার কথা বলছেন। কিন্তু বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করেই সে সময় এই কথা বলেছিল। এ সময় জনসমর্থন নেই এমন কোনো কাজ দলটি করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। এ সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি। মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, দেশের কোটির কাছাকাছি বেকার রয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে দৃঢ় গড়ে তোলা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, উৎপাদন বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান তৈরি দলটির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin